ছয় দফা দাবি নিয়ে আদিবাসীদের সেঙ্গেল মহারেলী অনুষ্ঠিত হল মঙ্গলবার। আজ গাজোলের দেওতলা ফুটবল ময়দানে একটি সভাও করা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান রাষ্ট্রীয় সভাপতি সালখান মুর্মু, রাষ্ট্রীয় অধ্যক্ষ(বামসেফ) ওয়ামেন মেস্রাম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল-বোর্ড রাষ্ট্রীয় অধ্যক্ষ মৌলানা সাজ্জাদ নমানি, ASA/JDP সভাপতি সুমিত্রা মুর্মু সহ অন্যান্য সদস্যরা।
তাদের দাবিগুলি ছিল, সাঁওতালী ভাষায় পৃথক বোর্ড ও সাঁওতালী ভাষার অলচিকি মাধ্যমে প্রাইমারী বিশ্ববিদ্যালয় পর্যন্ত উত্তরবঙ্গে চালু করতে হবে। সারনা ধরমকে পৃথক কলম কোড করতে হবে। জাহের থান, মাঝি থানকে সরকারি ভাবে রেকর্ড ভুক্ত করতে হবে। মাঝি পারগানা স্বশাসন বিচার ব্যবস্থা সরকারি মর্যাদা দিতে হবে। পঞ্চম অনুসুচি ও ২০০৬ সালের জল, জঙ্গল, জমি, খাদান আইনের অগ্রাধিকার লাগু করতে হবে। এবং সিধু মুর্মু-কানু মুর্মু-তিলকী মুর্মু-পণ্ডিত রঘুনাথ মুর্মু-বিরসা মুন্ডা ও বিশিষ্ট্য ব্যাক্তিদের জন্ম ও মৃত্যু সহ বাহা মা মরে সাকরাত ২২ শে ডিসেম্বর হাঁসা, ভাষা জিতকীর মাহা দিনগুলিকে সরকারি ভাবে ছুটি ঘোষণা করতে হবে এই সমস্ত দাবি নিয়ে তারা আজ এই মহারেলীটি করেন। গাজোলের দেওতলা ফুটবল ময়দানে যে সভাটি অনুষ্ঠিত হয় তাতে প্রায় কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। মানুদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8eMHhTp4aYQ